খামারবাড়িতে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামারবাড়িতে একটি সরকারি প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মো. হাসান (২৭) ও মো. নাদের (২৪)। গতকাল সোমবার বিকেলে বিস্ফোরণটি ঘটে। জানা গেছে, গতকাল নষ্ট একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র মেরামত করছিলেন দগ্ধ দুজন। মেরামতের একপর্যায়ে তাঁরা যন্ত্রটি পরীক্ষামূলকভাবে চালু করলে কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হাসানের শরীরের ১৬ শতাংশ ও নাদেরের শরীরের ৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে একই ধরনের বিস্ফোরণে গুলশানের একটি সেলুনে অন্তত ১৪ জন দগ্ধ হন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।