খারাপ ফল করে কিশোরীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফল খারাপ হওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। কিশোরীর আত্মীয়স্বজন এ কথা জানিয়েছেন। কিশোরীর নাম শাহিদা মণি। বাবার নাম মো. লিটন। বাসা পূর্ব শেওড়াপাড়ায়। মিরপুরের হাজী আশরাফ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল শাহিদা। হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শাহিদার ভাই মো. রিমন জানান, জেএসসি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় তাঁর বোন ভেঙে পড়েছিল। গতকাল রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।