খালেদা চীন গেছেন আওয়ামী লীগের নামে নালিশ দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশের বৌদ্ধ সম্প্রদায় নিরাপদ নয়—চীন সরকারের কাছে এই নালিশ করতেই খালেদা জিয়া সে দেশে গেছেন।গতকাল রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঘটনাস্থলে গিয়ে বিএনপির তদন্ত কমিটির তোলা ছবি, ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে বৌদ্ধ নেতাদের তোলা ছবি ও বিএনপির তদন্ত কমিটির ‘মনগড়া দলিল-দস্তাবেজ’ নিয়ে চীনে গেছেন বিরোধীদলীয় নেতা। হানিফ দাবি করেন, পরিকল্পিত এই হামলার ঘটনায় জামায়াত-বিএনপি জড়িত থাকার প্রমাণ সরকারি তদন্তে বেরিয়ে আসছে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।