খালেদা জিয়ার পরিবারের আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অনুমোদন চেয়ে তাঁর পরিবারের করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি মতামত দিয়ে আজই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তবে কী মতামত দিয়েছেন, তা তিনি বলতে রাজি হননি। কারণ, এখন প্রধানমন্ত্রীর কাছে যাবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে সাজা স্থগিতের শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনীভাবে যে মতামত দেওয়ার, তা–ই দিয়েছেন তিনি।
এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সরকারের পক্ষ থেকে জানা গেছে, আবেদনে আগের মতোই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।