খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্রলীগ।কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে গতকাল শনিবার এ কর্মসূচি পালন করা হয়।অপরাজেয় বাংলার পাদদেশে গতকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মানববন্ধনের আয়োজন করে। এ সময় কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির যখন সারা দেশে জঙ্গি তৎপরতা অব্যাহত রেখেছে, তখন খালেদা জিয়ার এমন বক্তব্য দেশে জঙ্গিবাদ উসকে দেবে। তাঁর বক্তব্য প্রত্যাহার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি।১৯ নভেম্বর বরিশালের জনসভায় খালেদা জিয়া ‘ছাত্রলীগ দানব হয়ে গেছে’ বলে মন্তব্য করেন।এদিকে ছাত্রলীগের দপ্তর শাখার এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই দাবিতে মানববন্ধন করার কথা জানানো হয়েছে।