খালেদা জিয়ার বক্তব্যে আইনজীবী সমন্বয় পরিষদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কটাক্ষ করে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।একই সঙ্গে দেশের আইনজীবী সমাজসহ সব পেশাজীবী সংগঠনকে বিরোধীদলীয় নেত্রীর উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে পরিষদ। পরিষদের এক সভায় এই আহ্বান জানানো হয়।সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে ব্যারিস্টার শফিক আহমেদ (আইনমন্ত্রী), আইনজীবী সাহারা খাতুন (স্বরাষ্ট্রমন্ত্রী), মাহবুবে আলম (অ্যাটর্নি জেনারেল), ইউসুফ হোসেন হুমায়ূন, মো. কামরুল ইসলাম (আইন প্রতিমন্ত্রী), সুব্রত চৌধুরী, আবদুল মতিন খসরু, এম কে রহমান, নুরুল ইসলাম সুজন, শেখ আখতারুল ইসলাম, মাহবুব আলী, মোতাহার হোসেন সাজু, মো. বশিরউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।