খিলক্ষেত থেকে গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে খিলক্ষেত থানার বড়ুয়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, সাত-আট দিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে।