খিলক্ষেতে আগুনে নিহতের সংখ্যা ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলক্ষেতে মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামের আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল আট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত রোববার রাতে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার রাতে খিলক্ষেতের নামাপাড়ায় গুডনাইট ব্র্যান্ডের মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। ছয়জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গত তিন দিনে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়।গত রোববার রাত সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকবালের (২৮)। এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন সাইদুর রহমান, এনামুল ও আবদুল হামিদ।