খিলক্ষেতে সড়ক বিভাজক টপকে মাইক্রোর ওপরে উঠে গেল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে বাসটি
ছবি: ফেসবুক

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

সড়ক বিভাজক পার হয়ে যায় বাসটি
ছবি: ফেসবুক

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি এনা পরিবহনের। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।

মাইক্রোবাসের সামনের অংশের ওপরে বাস
ছবি: ফেসবুক

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বাসের চালক পালিয়ে গেছেন।