খিলগাঁও উড়ালসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন বিধান বিশ্বাস (৪২) ও এন্তারুজ্জামান (৪৩)। এন্তারুজ্জামানের বাবার নাম আবদুস সালাম। বাড়ি ভাটারার খিলবাড়ীর টেক। তাঁদের দুজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হাসান মুন্সি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে খিলগাঁও উড়ালসড়কে দ্রুতগতির লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এসআই হাসান মুন্সি আরও বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম জানা গেছে। এনআইডির তথ্য অনুযায়ী, বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা। তাঁর বাবার নাম অশ্বিনী বিশ্বাস।