খিলগাঁও ও বাড্ডায় দুর্ঘটনা, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্য বাড্ডা এলাকায় একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে ছিল ছাই রঙের শার্ট, প্যান্ট ও সোয়েটার। এ ঘটনায় মোটর-সাইকেলচালক গোলাম হাক্কানীও গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে রাজধানীর মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ১২ তলা ভবনে (ভেনাস কমপ্লেক্স) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মল্লিক (৪০) নামের এক রংমিস্ত্রি নিহত এবং শাকিল (৩৭) নামের আরেকজন আহত হন। হাসপাতালে অন্য শ্রমিকেরা জানান, মধ্য বাড্ডার এ ভবনটির কাজ প্রায় শেষ। রঙের কাজ বাকি। গতকাল দুপুরে তাঁরা নিচ থেকে কিছু মালামাল তুলছিলেন। এ সময়ই বিদ্যুতের তারের সঙ্গে কপিকলের তার জড়িয়ে পড়লে ওই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।