খিলগাঁওয়ে কেএফসির ১৬তম শাখার যাত্রা শুরু

আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ কেএফসির ১৬তম শাখার যাত্রা শুরু হলো রাজধানীর খিলগাঁওয়ে।
বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড দ্বারা পরিচালিত কেএফসি তার ভোক্তাদের সাশ্রয়ী দামে উন্নতমানের খাবার সরবরাহ করে আসছে সেই শুরু থেকেই।
ভোক্তাদের বারবার ফিরিয়ে আনতে নিত্যনতুন ও ভিন্ন ধরনের স্বাদের খাবার পরিবেশন করাও কেএফসির কাছে গুরুত্বপূর্ণ। আরও বেশি ভোক্তাদের কাছে নিজেদের খাবার পৌঁছাতে কেএফসি ঢাকার বিভিন্ন এলাকায় খুলে চলেছে একের পর এক রেস্তোরাঁ। তারই অংশ হিসেবে সম্প্রতি খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কে কেএফসি খুলেছে তাদের ১৬তম রেস্তোরাঁ। এটি যাত্রা শুরু করেছে গত রোববার থেকে। এ উপলক্ষে খিলগাঁও কেএফসিতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রান্সকম ফুডসের এমডি ও সিইও আক্কু চৌধুরী ও বিপণন ব্যবস্থাপক আসনা হক। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুহূর্তটি আরও আনন্দময় করে তোলেন কেএফসি ব্র্যান্ডের সঙ্গে জড়িত পরিচিত মুখ বন্যা মির্জা, শারমিন লাকি, তপু, মুনমুন ও তুষ্টি। বিজ্ঞপ্তি।