খিলগাঁওয়ে চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গতকাল বুধবার চোরাই মালামালসহ মিনারা বেগম, রুবেল বেপারী ও জাকির হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।খিলগাঁও থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এ বি এম ফারুক আলমের নেতৃত্বে একটি দল পূর্ব গোড়ানের একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১১টি মোবাইল ফোনসেট, নগদ ১৮ হাজার ১৫০ টাকা, দুটি ডেকসেট, ছয়টি স্পিকার, একটি ক্যামেরা ও দুটি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। বিজ্ঞপ্তি।