খিলগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মহিউদ্দিন রাজন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। গত সোমবার গভীর রাতে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।ডিএমসিএইচ সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাম বুকে ছুরিকাঘাতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মহিউদ্দিনকে খিলগাঁও বিশ্বরোড থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।