খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইউসুফ (৩৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ইউসুফের পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর মরদেহ রাখা হয়েছে থানায়।

ওসি মাজহারুল হক প্রথম আলোকে বলেন, খিলগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ইউসুফের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। সোমবার সকালে লাশ পাঠানো হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তান এলাকায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। রোববার দুপুরে তাঁকে গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, গুলিস্তানে মারা যাওয়া ব্যক্তির পরিচয় উদ্ধার করা যায়নি। তবে জানা গেছে, লোকটি ভাসমান। নির্দিষ্ট কোনো পেশা ছিল না। আত্মীয়স্বজন না পাওয়া যাওয়ায় লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।