খিলগাঁওয়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাড়িতে আলমগীর হোসেন (২৭) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে খিলগাঁও এলাকার তিলপাপাড়ায় ১৩ নম্বর সড়কের এ–ব্লকের ১২০/৩/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মা-বাবাসহ পরিবারের সঙ্গে এই বাড়িতে থাকতেন আলমগীর হোসেন। তিন ভাইয়ের মধ্যে আলমগীর সবার বড়। আজ দুপুরে তাঁর কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সাড়া-শব্দ না পেয়ে কক্ষটির দরজা খোলা হলে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আলমগীরের লাশ পাওয়া যায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে জানান, আলমগীর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।