খিলগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খিলগাঁও থানা সূত্র জানায়, গতকাল সকালে পুলিশ খিলগাঁও থানার শেষ সীমানা শেখের জায়গার রাস্তার পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।