খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে গতকাল মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিয়াজুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন নাছির উদ্দিন গাজী নামে অপর এক যুবক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, নিয়াজুল ও নাছির দুজনই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সূত্র বা সোর্স। তবে নিয়াজুলের বাবা রফিকুল ইসলাম জানান, নিয়াজুল তাঁদের পিকআপ গাড়ি ভাড়ার বিনিময়ে চালাতেন। তিনি র্যাব-পুলিশ কারও সোর্স ছিলেন না।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিয়াজুল ও নাছির সিপাহীবাগ মোড়ে দুই যুবককে জাপটে ধরেন। পরে তারা নিয়াজুলের বুকে এবং নাছির উদ্দিনের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। এরপর তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজুলকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ওসি জানান, মাদক ব্যবসায়ী বা অপরাধ চক্রের হাতে নিয়াজুল খুন হতে পারেন। খুনিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।নিয়াজুলের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, মুঠোফোন নিয়ে কিছুদিন আগে র্যাব ও পুলিশের স্থানীয় এক সোর্সের সঙ্গে নিয়াজুলের মারামারি হয়। একপর্যায়ে ওই সোর্স তাঁর তিন বন্ধুকে নিয়ে নিয়াজুলকে প্রাণনাশের হুমকি দেন। তাঁরা নিয়াজুলকে খুন করতে পারেন।