খিলগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে র‌্যাবের সদস্যরা আনিসুর রহমান (২৬) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছেন।র‌্যাব সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে খিলগাঁওয়ের এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয় ছুটি শেষে তার বাসায় ফিরছিল। সে খিলগাঁওয়ের সি-ব্লকের পাকা মসজিদ এলাকায় পৌঁছালে বখাটে আনিসুর রহমান তাকে উত্ত্যক্ত করে।