খিলগাঁওয়ে ১৪টি দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেটের ১৪টি দোকান ও হোটেলকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন কর্মরত এই অধিদপ্তরের একটি দল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় এসব দোকানকে জরিমানা করে। দোকানে বিক্রির জন্য রাখা পণ্যের মোড়কে দাম লেখা না থাকায় এবং জেনেশুনে এগুলো দোকানে রাখার অপরাধে পারভীন ট্রেডার্স, তালতলা স্টোর, বিনিময় বাণিজ্য বিতান, কর্ণফুলী জেনারেল স্টোর, মনির ট্রেডার্স, নাইমা জেনারেল স্টোর, মোস্তাকিম এন্টারপ্রাইজ, আঁখি মসলা বিতান, রাজধানী ট্রেডার্স, ফুলজান ফাস্টফুড ও স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে মার্কেটের আপ্যায়ন হোটেল, আল-মদিনা হোটেল ও ক্যাফে ডি তাজ হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।