খেজুর বিক্রির তিন প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বাদামতলীর ফলের আড়তে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ–পচা খেজুর মজুত ও বকরায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় l প্রথম আলো
র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বাদামতলীর ফলের আড়তে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ–পচা খেজুর মজুত ও বকরায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় l প্রথম আলো

মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর মজুত এবং বিক্রি করায় রাজধানীর বাদামতলীতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ২০০ মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়েছে।
র্যা ব সূত্র বলেছে, গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যা ব-১০-এর একটি দল বাদামতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে শাহাজাদা মিয়া লেনের মেসার্স আকাশ এন্টারপ্রাইজ, সালমা এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ ও ছত্রাক আক্রান্ত খেজুর পাওয়া যায়। পরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রতিষ্ঠান তিনটির মালিককে সাজা দেন।
সারওয়ার আলম বলেন, আকাশ এন্টারপ্রাইজে ছত্রাক ও পোকামাকড়ে আক্রান্ত শতাধিক বস্তা খেজুর পাওয়া যায়। এ ছাড়া এক বছর আগেই মেয়াদ শেষ হওয়া আলজেরিয়া, ইরাক, তিউনিসিয়ার বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের খেজুরের প্যাকেট পাওয়া যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোকছেদুল আলম অপরাধ স্বীকার করেন। তাঁকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সালমা এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজের মালিকদেরও চার লাখ টাকা করে জরিমানা করা হয়।
শাহাজাদা মিয়া লেনে অভিযান শেষে বাদামতলী এলাকার বিভিন্ন আমের আড়তে অভিযান চালায় র্যাব। তবে কোনো নমুনাতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি বলে র্যা ব জানিয়েছে।