খেজুরেও ফরমালিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে ইফতারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরেও মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন পাওয়া গেল। গতকাল বুধবার ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযানে খেজুরে ফরমালিন শনাক্ত করা হয়।অভিযানে বিভিন্ন ভেজাল ও অনিয়মের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এতে সোহেল মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং রনি মেডিকেল হল, আল মদিনা হোটেল, হেদায়েত উল্লাহর মাংসের দোকান ও সেলিমের ফলের দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।