খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে বিজিবির বিভিন্ন স্থাপনার নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেতাবপ্রাপ্ত আট বীর মুক্তিযোদ্ধার নামে বিজিবির গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও গৌরবময় ভূমিকার জন্য বিজিবির (তৎকালীন ইপিআর) খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্থাপন, জনসাধারণের মাঝে তাঁদের স্মরণীয় করে রাখা, নতুন প্রজন্মের কাছে তাঁদের নাম আরও পরিচিত করে তোলা এবং পূর্বসূরিদের বীর মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা ও দেশপ্রেমে বিজিবি সদস্যদের উদ্বুদ্ধ করা এ সিদ্ধান্তের উদ্দেশ্য। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামে বিজিবির গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নামকরণের জন্য বিজিবির মহাপরিচালকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত আট মুক্তিযোদ্ধার নামে স্থাপনাগুলোর নামকরণের জন্য অনুমতি চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অনুমোদন দেয়। পিলখানার দরবার হলের নতুন নাম হচ্ছে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তন। পিলখানার বিজিবি গেট-৩ হচ্ছে বীর উত্তম হাবিবুর রহমান গেট। চট্টগ্রামের বিজিটিসিঅ্যান্ডএস প্যারেড গ্রাউন্ড, বায়তুল ইজ্জতের নতুন নামকরণ হচ্ছে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ড। পিলখানার বিজিবি গেট-৫-এর নতুন নামকরণ হচ্ছে বীর উত্তম সফিক উদ্দিন চৌধুরী গেট। পিলখানার বিজিবি গেট-১ স্থাপনার নতুন নাম হচ্ছে বীর উত্তম মোহাম্মদ আবু তালেব শেখ গেট। পিলখানার প্যারেড গ্রাউন্ডের নাম হচ্ছে বীর উত্তম আনোয়ার হোসেন গ্রাউন্ড। কক্সবাজারের সীমান্ত অবকাশ কেন্দ্র, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুন নাম হচ্ছে বীর উত্তম এ কে এম এরশাদ আলী অবকাশ কেন্দ্র। বিজ্ঞপ্তি।