খেলাফত মজলিসের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে একটি ধর্মভিত্তিক সংগঠন মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় সাতজন আহত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরে ক্লাস করা এবং ছাত্রদের দাড়ি, টুপি পরে ক্লাসে ঢোকা নিষিদ্ধ করার অভিযোগ তুলে এর প্রতিবাদে সংগঠনটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমে এলে পুলিশ চড়াও হয়। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় সংগঠনের কর্মী রাশেদুল ইসলাম, হযরত আলী, বাকী বিল্লাহ, আকরামুল ইসলাম, আবদুল বাকীর, কামাল উদ্দিন ও আজিজুল হক আহত হন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘আসরের নামাজের পর মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ধাওয়া দিলে তারা পলিয়ে যায়।’মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।