খোলা ট্রাকে টিসিবির চিনি, তেল ও ডাল বিক্রি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ১০টি স্থানে আজ বৃহস্পতিবার থেকে খোলা ট্রাকে করে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।এসব ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৩ টাকা, নেপালি মসুর ডাল ৭৬ ও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১৫ টাকা দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, প্রতি ট্রাকে এক হাজার কেজি চিনি, ৫০০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি করে ডাল থাকবে।একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ তিন কেজি চিনি, দুই লিটার তেল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব ট্রাক থেকে পণ্যগুলো কেনা যাবে।কোন ১০টি স্থানে এসব ট্রাক থাকবে সেটি এখনো নির্ধারণ হয়নি। তবে হুমায়ুন কবির জানান, জাতীয় প্রেসক্লাব, পলাশী বাজার, মিরপুর-১০, মৌলভীবাজার, বাসাবো ওভারব্রিজের নিচে, বাড্ডা ও রামপুরায় এসব ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হতে পারে।