খোলাবাজারে চাল বিক্রি শুরু শুক্রবার থেকে ডিলার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্পপরিসরে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন জনবহুল স্থানে ৪০টি ট্রাকে এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আরও ১০টি ট্রাক যুক্ত হবে। খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ট্রাকে করে এই চাল বিক্রি হয়। শুক্রবার থেকে ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে। প্রতি কেজি ২২ টাকা দরে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিক্রি করা হয়। তবে প্রথম দিন ট্রাকগুলোর সামনে তেমন ভিড় ছিল না। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাল শুক্রবার থেকে ৫০টি ট্রাকে চাল বিক্রির পাশাপাশি ঢাকা মহানগর ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলায় ৬৫০ জন ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করা হবে।