খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় বোর্ড সভা গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করেন।সভায় প্রতিমন্ত্রী জানান, খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত হিসেবে সরকার ইতিমধ্যে পাঁচ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া বর্তমান অর্থবছরে অনুদান ও অন্যান্য ব্যয়ের জন্য প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সভায় নবগঠিত ট্রাস্টের কার্যালয়, সাংগঠনিক কাঠামো ও জনবল নিয়োগমালা তৈরি এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।সভায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের লোকদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় সমান সুযোগ-সুবিধা প্রদানে আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।