গঠনতন্ত্র সংশোধনে আবার সময় চেয়েছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে জামায়াতে ইসলামী। এই আবেদন জানিয়ে গতকাল বুধবার জামায়াত নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জামায়াত সময় চেয়ে আমাদের কাছে আবেদন করেছে। কমিশন সভায় দলটির আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। ন্যায্য দাবি হলে তাদের সময় দেওয়া হবে।’৪ নভেম্বর গঠনতন্ত্র সংশোধনের জন্য এক মাসের সময় বেঁধে দিয়ে জামায়াতকে চিঠি দিয়েছিল ইসি। এতে বলা হয়েছে, জামায়াতে গঠনতন্ত্রের কিছু ধারা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া গঠনতন্ত্রের ৬৪ পৃষ্ঠার বিশেষ নোটের দফা ৩-এ সংশোধনী আনার তাগিদ দেওয়া হয়। এর আগে জামায়াতকে আরও চার দফায় গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হয়েছিল।