গণতানি্ত্রকভাবে সমাবেশ করার অধিকার বিরোধী দলের আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, গণতানি্ত্রক উপায়ে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার বিরোধী দলের আছে। কিন্তু জনগণের জানমালের ক্ষতি করার অধিকার তাদের নেই। ১২ মার্চ বিশৃঙ্খলা মেনে নেবে না সরকার।মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা শেষে ৬৪ জন নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য না দিতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, Èআপনারা শানি্তপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। তবে সরকারের বিরুদ্ধে কোনো মনগড়া অভিযোগ এনে যুদ্ধাপরাধীদের রক্ষা করার চষ্টো করবেন না।' নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের ডাক দিয়েছে চারদলীয় জোট। দীপু মনি অভিযোগ করেন, গত ডিসেম্বর মাসে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার দোহাই দিয়ে বিরোধী দল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল। ওই দিন ফজরের নামাজের পরই যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে বিরোধী দল নাশকতামূলক কাজ শুরু করে। তিনি বলেন, বিরোধী দলের ডাকা সমাবেশ জনগণ কখনোই সফল হতে দেবে না।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচনও স্বচ্ছ হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদে সরকারদলীয় হুইপ মির্জা আজম, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।