গণপরিবহনে ধূমপানমুক্ত প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক নিয়ন্ত্রণ আইন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতি বিষয়ে তথ্য ও ছবি নিয়ে যাত্রা শুরু করেছে বাহন পরিবহনের বাস। গতকাল শনিবার ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ে এর যাত্রা উদ্বোধন করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী।বাহন পরিবহনের এই বাসগুলো মিরপুর-পল্লবী থেকে মতিঝিল হয়ে খিলগাঁও পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় প্রতিদিন কমপক্ষে পাঁচবার যাতায়াত করবে। এর ফলে নাগরিকেরা ধূমপানের ক্ষতি ও তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় জনসমাগম স্থান ও পরিবহনে ধূমপান যে শাস্তিযোগ্য অপরাধ, তা জানতে পারবে।ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় নগরে পাঁচটি বাসে এই প্রচার অভিযান এক বছর চলবে। অনুষ্ঠানে মিশনের দুই কর্মকর্তা ইকবাল মাসুদ ও তাউফুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।