গণপূর্ত বিভাগের এক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের এক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।মামলায় আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে মোট ছয় কোটি ৯০ লাখ ১৪ হাজার ৬৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক মো. তরিকুজ্জামান (বর্তমানে পাবনায় কর্মরত), গণপূর্ত বিভাগের প্রয়াত হিসাবরক্ষক আবুল হাসনাতের স্ত্রী ও মেসার্স নাজমা স্টোরের মালিক কাজী নাজমা বেগম, তাঁদের ছেলে মেসার্স জলিল স্টোরের মালিক ইব্রাহিম আহমেদ, হাসনাতের ভাই ও মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক মো. মাহবুব এবং গণপূর্ত বিভাগের প্রয়াত নির্বাহী প্রকৌশলী আনসারুল হকের স্ত্রী ফরিদা বেগম।এজাহারে বলা হয়, মিথ্যা ক্রয়, ভুয়া মূল্যায়ন (কোটেশন) প্রস্তাব ও ভাউচারে জালিয়াতির মাধ্যমে পরস্পরের যোগসাজশেসরকারি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধান করা হয়। আবুল হাসনাত ও আনসারুল হক উভয়েই ওই আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানকালে তাঁরা দুজন মারা যান।দুদকের অনুসন্ধানে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের নামে ক্রয় প্রস্তাব, মূল্যায়ন প্রস্তাব ও ক্রয় এবং ভাউচার দেখিয়ে অর্থ তোলা হয়েছে। বাস্তবে সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। এগুলো হলো মেসার্স জলিল স্টোর, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স নাজমা স্টোর ইত্যাদি।