গণমাধ্যম বিষয়ে সম্পাদক পরিষদের আলোচনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে। 
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমবিষয়ক কিছু নীতি ও আইন তৈরি এবং এ-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, আইনজীবী এম আমীর-উল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সহসভাপতি এ কে আজাদ, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করবেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। মূল আলোচনার সূত্রপাত করবেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।