গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে নাগরিক সাংবাদিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা গণমাধ্যমে যোগ করেছে নতুন মাত্রা। এর ফলে যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানার সুযোগ তৈরি হচ্ছে। ইন্টারনেটের ব্যবহার যত বাড়বে, নাগরিক সাংবাদিকতার সুযোগও তত বাড়বে।গতকাল রোববার কারওয়ান বাজারের টি কে ভবনে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) কার্যালয়ে ‘নিউ মিডিয়া, নিউ হোরাইজন সিটিজেন জার্নালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন।বৈঠকে দেশের নাগরিক সাংবাদিকতা বিষয়ে ৫০ জন সাংবাদিকের মতামতের ভিত্তিতে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন যাত্রীর গবেষণা ব্যবস্থাপক খান মো. রবিউল আলম। এতে বলা হয়, পত্রিকায় বা ইন্টারনেটের কোনো সংবাদ পড়ে বা আশপাশে কোনো ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে তা ব্লগ, ফেসবুক, টুইটার, ইয়াহু, গুগল, এমএসএনসহ বিভিন্ন মাধ্যমে অন্যদের জানানোই হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা। বক্তারা বলেন, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার যত বাড়বে, নাগরিক সাংবাদিকতার সুযোগও তত বাড়বে।যাত্রীর প্রধান জামিল আহমেদের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর সমিতির মহাসচিব আবু সাঈদ খান প্রমুখ।