গণমাধ্যমের ওপর হস্তক্ষেপে প্রেসক্লাবের নিন্দা
দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর সরকারের হস্তক্ষেপের নিন্দা করেছে জাতীয় প্রেসক্লাব। গত ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এ নিন্দা জানানো হয়।সভায় দৈনিক আমার দেশ পুনরায় প্রকাশ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া, যমুনা ও চ্যানেল ওয়ানের সম্প্রচার আবার চালু করতে দেওয়া এবং প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদসহ ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়। সভায় বলা হয়, গণমাধ্যম বন্ধ করার মতো গণবিরোধী ও গণতন্ত্রের স্বার্থপরিপন্থী পদক্ষেপের মাধ্যমে সরকার দেশে-বিদেশে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য ও ভাবমূর্তি নষ্ট করেছে।সভায় দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, রিমান্ড, মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিকদের চাকরিচ্যুত করার ঘটনায় নিন্দাও জানানো হয়। বিজ্ঞপ্তি।