গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সনদ, মালিকানা বদল, ডিজিটাল নম্বরপ্লেট ও রেজিস্ট্রেশন সনদ পেতে নানা ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। গতকাল রোববার বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) উত্তরার দিয়াবাড়ি কার্যালয়ে গণশুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষ এসব অভিযোগ তুলে ধরেন।

 বেলা ১১টায় শুরু হওয়া গণশুনানি শেষ হয় বেলা একটায়। এতে বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সেবাপ্রত্যাশীদের নানা অভিযোগ ও বিড়ম্বনার কথা শোনেন। এ সময় তিনি কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন। অন্যগুলোর দ্রুত সমাধানের জন্য বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।