গণসংহতি আন্দোলনের মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন ও মার্কিন-ভারত আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত দেশব্যাপী প্রচার ও গণসংযোগ মাস ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন।এ সময় জেলায় জেলায় সমাবেশ, আলোচনা সভা ও গণসংযোগের কাজ করবে দলটি। এই কর্মসূচির অংশ হিসেবে ১৯ এপ্রিল ঢাকায় জনসভা অনুষ্ঠিত হবে।গতকাল শনিবার রাজধানীর হাতিরপুলে দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের এক জরুরি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।