গণস্বাস্থ্য নগর হাসপাতালের সেমিনারে বঙ্গবন্ধু স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রিটেনে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিত্তথলির অস্ত্রোপচার’ শীর্ষক এক স্মৃতিচারণা অনুষ্ঠান গতকাল সোমবার রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন তৎকালীন যুক্তরাজ্যের বিশিষ্ট শল্যচিকিৎসক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় অস্ত্রোপচারের টেবিলে। তখন তিনি আমাকে দেশে ফিরে আসার কথা বলেন। তাঁর চিকিৎসায় আমার সম্পৃক্ততা থাকায় ও তাঁর সঙ্গে একান্তে আলাপ হওয়ায় আমার নিজেকে ভাগ্যবান বলে মনে হয়।’ অনুষ্ঠানে কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বঙ্গবন্ধুর জীবনী লেখার ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের এই স্মৃতিচারণা সহায়ক হবে।গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হাফিজ বলেন, ঘটনার ৪১ বছর পর এ স্মৃতিচারণা অনুষ্ঠানের উদ্দেশ্য হলো, মানুষের সামনে বিলেতে বঙ্গবন্ধুর চিকিৎসা-সম্পর্কিত সঠিক তথ্য ও মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের চিকিৎসকদের ভূমিকা তুলে ধরা।অনুষ্ঠানে জাফরুল্লাহ্ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।