প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে বিভাগের ১০ জন শিক্ষক কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের কর্মবিরতির কারণে গতকাল রোববার বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।সূত্র জানায়, গত ১৪ মার্চ ফিরোজ আলমকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের না জানিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষকেরা। এর আগে গত বৃহস্পতিবার গণিত বিভাগের শিক্ষকেরা উপাচার্যের কাছে নিয়োগ বাতিলের দাবি জানান। নাম প্রকাশ না করা শর্তে ওই বিভাগের একাধিক শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ফিরোজ আলম গণিত বিভাগে শিক্ষক পদে নিয়োগ পেতে চেষ্টা করে আসছিলেন। বিভাগের চেয়ারম্যান পেয়ার আহম্মেদ প্রথম আলোকে বলেন, নিয়ম মেনেই বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। চেষ্টা করেও উপাচার্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।