গণিতের পরীক্ষাও সৃজনশীল প্রশ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অন্যান্য বিষয়ের মতো গণিতের পরীক্ষাও হবে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।২০১০ সাল থেকে পর্যায়ক্রমে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নির্ধারিত ২৩ বিষয়ের মধ্যে গণিত ও উচ্চতর গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।