গবেষণা কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর গবেষণামূলক প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপের ধানমন্ডির কার্যালয়ে চুরি হয়েছে। গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে। আরবানের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম জানান, শুক্রবার রাতে তাঁদের প্রতিষ্ঠানের গেট ভেঙে দুষ্কৃতকারীরা প্রবেশ করে। তারা নয়টি কম্পিউটারের সিপিইউ ও একটি এলসিডি মনিটর নিয়ে যায়। কার্যালয়ে আরও অনেক মূল্যবান জিনিসপত্র থাকলেও দুষ্কৃতকারীরা এসব ছাড়া আর কোনো কিছুই নেয়নি। এসব কম্পিউটারে গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি বলেন, এসব তথ্য বিনষ্ট হলে বাংলাদেশের স্থাপত্যসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাবে।