গবেষণার প্রশিক্ষণ কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট দিনব্যাপী কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া কোর্সটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রশিক্ষণ কোর্সের আয়োজক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এই প্রশিক্ষণ কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন নবীন শিক্ষক ও এমফিল-পিএইচডি গবেষণায় আগ্রহীরা অংশ নিয়েছেন।
কোর্সে গবেষকেরা গবেষণার বিষয়, উদাহরণ, তত্ত্ববিদ্যা, জ্ঞানতত্ত্ব, সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ পদ্ধতি, মেথড, গবেষণার নৈতিকতা সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেবেন। বিজ্ঞপ্তি