গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ল্যাবরেটরিয়ান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির ব্যবহারে আগ্রহ সৃষ্টি করতে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম আলো-ডেল ষষ্ঠ ল্যাবরেটরিয়ান উৎসব।কুইজ ক্লাব অব দ্য ল্যাবরেটরিয়ান (কিউসিএল) আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষক এম শামসুদ্দীন। উৎসবে সার্বিক সহযোগিতা করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ও প্রথম আলো।অনুষ্ঠানে অধ্যাপক এম শামসুদ্দীন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞানার্জনের ওপর জোর দিতে হবে।উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, গণিত অলিম্পিয়াড ও মিক্সড-আপ কুইজ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সুডুকু প্রতিযোগিতা, আইকিউ টেস্ট, অ্যাস্ট্রনমি অলিম্পিয়াড ও মুভি কুইজ অনুষ্ঠিত হবে।আগামীকাল শনিবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।উদ্বোধনী অনুষ্ঠানে এম শামসুদ্দীন, গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ভুঁইয়া, কুইজ ক্লাব অব দ্য ল্যাবরেটরিয়ানের (কিউসিএল) মডারেটর কামরুস সালেহীন বক্তব্য দেন।উৎসবের গণমাধ্যম সহযোগী হিসেবে আছে এবিসি রেডিও ও দেশ টেলিভিশন। অনলাইন সহযোগিতায় ছিল www.prothom-alo.com।