গাদ্দাফিকে হত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার প্রতিবাদে গতকাল রোববার রাজধানীতে মিছিল সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ন্যাটো বাহিনীর সহায়তায় লিবিয়ার তেল সম্পদ লুণ্ঠনের জন্যই সাম্রাজ্যবাদীরা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে।মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল লিবিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বকে ন্যাটোর কাছে বিকিয়ে দিয়েছে। লিবিয়ার তেলের ওপর সাম্রাজ্যবাদীদের কর্তৃত্ব কায়েম করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারও মার্কিন যুক্তরাষ্ট্র-ভারতের পদলেহন করে চলছে। তারা দেশের সম্পদ সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা সামিউল আলম, মিনহাজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।