গাবতলীতে গুলিতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এলাকায় গত রোববার রাতে গুলিতে বাচ্চু মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের অভিযোগ, ছিনতাইকারীদের গুলিতে তিনি আহত হয়েছেন।আহত বাচ্চুর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাচ্চু দারুস সালাম থানার বেপারী পাড়া এলাকায় থাকেন। ওই রাত একটার দিকে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। গাবতলী কোর্টবাড়ি এলাকায় এলে অজ্ঞাতনামা তিন-চারজন যুবক তাঁর গতিরোধ করে এবং পকেট থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে যুবকদের একজন বাচ্চুর বাঁ হাতের তালুতে একটি গুলি করে মুঠোফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।