গাবতলীতে দুটি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীতে গতকাল বিকেলে বিদেশি দুটি পিস্তলসহ শামিমুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্র দুটি তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, গতকাল বিকেলে গাবতলী ফাঁড়ির পুলিশ পর্বত প্রেক্ষাগৃহের সামনে চৌকি বসিয়ে তল্লাশির সময় শামিমুলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২টি গুলি উদ্ধার করা হয়।ওসি জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে, শামিমুল একজন অস্ত্র ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি সেখান থেকেই অস্ত্র দুটি ঢাকায় আনেন। অস্ত্র দুটির গায়ে ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ লেখা রয়েছে। তবে সেগুলো ভারত থেকে এসেছে বলে জানিয়েছেন শামিমুল। অস্ত্র দুটি একেবারেই নতুন ও অব্যবহূত। ঢাকায় অস্ত্র দুটি কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।