গাবতলীতে হতাশা, কমলাপুর ভরসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রেও চলছে অঘোষিত ধর্মঘট। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি বেশির ভাগ বাস। গন্তব্যে যেতে টার্মিনালে এসে হতাশ হচ্ছেন যাত্রীরা। তাই অনেকেই ছুটছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এবং প্ল্যাটফর্মে মানুষের উপচে পড়া ভিড়। ছবিগুলো বুধবারের।




