গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাজারে চারজনের পরিবারের জন্য যে খরচ, তা বিবেচনায় রেখে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ থেকে ২৪ জুন বিভিন্ন গার্মেন্ট শিল্পাঞ্চলে প্রচারপত্র বিলি, গেট ও পথসভা, ২৫ জুন বিভিন্ন গার্মেন্ট শিল্পাঞ্চলে সমাবেশ, মিছিল ও পথযাত্রা এবং ২০ জুন গোলটেবিল আলোচনা সভা। বিজ্ঞপ্তি।