গার্মেন্টস শ্রমিকদের লাল পতাকা বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের ১৫ হাজার শ্রমিকের ক্ষতিপূরণসহ বকেয়া বেতন-ভাতা, ১১২ জন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল বুধবার রাজধানীতে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে হাইকোর্ট মোড়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক। এতে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা। বিজ্ঞপ্তি।