গার্মেন্টসে চুক্তিভিত্তিক শ্রমিকদের বৈষম্য দূর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের প্রবণতা কমানো ও তাঁদের প্রতি বৈষম্য দূর করার দাবিতে প্রচারণা শুরু করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে ‘একই কাজ-একই আচরণ’ শিরোনামের এ প্রচারণা শুরু হয়। এর আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘গার্মেন্টস খাতে চুক্তিভিত্তিক অথবা স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে পারেন না। বিভিন্ন উৎসব-ভাতা থেকেও তাঁদের বঞ্চিত করা হয়। এ জন্য আমরা চুক্তিভিত্তিক শ্রমিকদের বৈষম্য দূর করা এবং স্থায়ী শ্রমিকদের মতো একই ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার দাবি করছি।’