গাড়ি চাপায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গত শনিবার গাড়িচাপায় জামাল উদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামাল উদ্দিন বেড়িবাঁধ ভাঙা মসজিদসংলগ্ন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ভাই আজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।